১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনা

মির্জাপুরে নিহত-আহতদের নগদ অর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬ | | ২৪৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

সোমবার সকালে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে এ অর্থ বুঝিয়ে দেন। এর আগে রবিবার ওই দুর্ঘটনায় নিহত ৫ জনের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা করা হয়।

এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আকতারুজ্জামান, কুমুদিনী হাসপাতালের সহকারি প্রশাসক সৈয়দ হায়দার আলী প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ইচাইল নাকমস্থানে যাত্রীবাহি বাস ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন নিহতদের প্রত্যেকের লাশ পরিবহনের জন্য ২০ হাজার ও আহতদের সুচিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।

জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ সহায়তার অর্থ নিহত আহতদের বুঝিয়ে দেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের ঘোষণা অনুযায়ী নিহতদের ২০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি