০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দিনভর বিক্ষোভ, উত্তেজনা

র‌্যগিংয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ সাময়িক বহিস্কার ৬

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

র‌্যগিংয়ের নামে ডেকে নিয়ে শিক্ষার্থীদের করা অমানবিক অত্যাচারের সাথে জড়িত অভিযুক্ত বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

রোববার রাতে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদিত এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ সাময়িক বহিস্কারের নির্দেশ জানানো হয়। 

এছাড়া কেন স্থায়ী বহিস্কার করা হবে না? সাত কার্যদিবসের মধ্যেও এর জন্য কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় প্রবেশ ও একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

সাময়িক বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আলী সানি এবং ২য় বর্ষ ১ম সেমিস্টারের এস এম রাশেদুল ইসলাম, জিল্লুর রহমান, মোঃ আবু হেনা মোস্তফা কামাল, মোঃ আতিকুজ্জামান ও অনিন্দ রায়। 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদকে ডেকে নিয়ে র‌্যগিংয়ের নামে অমানবিক অত্যাচারের মাধ্যমে হাত ভেঙে দেয়াসহ একই বর্ষের শিক্ষার্থী শাহপরান শুভ ও রানাকে মারপিঠ করার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগের পর দিনভর বিক্ষোভ ও ক্লাস-পরীক্ষা বর্জনের পর এ ব্যবস্থা গ্রহণ করলো বিশ^বিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রক্টরিয়াল বডি, বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের ডিন, প্রভোস্ট, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান সহ সকল শিক্ষকদের নিয়ে করা জরুরী সভায় অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কারণ দর্শানো ও তদন্তের উপর তাদের শাস্তি বাড়ানো অথবা কমানো হবে। সাময়িক বহিস্কার থাকায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় প্রবেশ ও একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি