১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

(বৃহস্পতিবার) সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য ও পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন গুরত¦পূর্ণ সড়ক পদক্ষিণ শেষে স¦াধীনতা ভবন অডিটরিয়ামে শেষ হয়। 

স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের আজকের এ দিনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠতম ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। শোষিত-বঞ্চিত মানুষের অব্যক্ত আকুতি যেন তাঁর বজ্রকন্ঠে উচ্চারিত হয়েছিল ভাষণের প্রতিটি শব্দে। বঙ্গবন্ধুর প্রতিটি উচ্চারণ ধ্বনি-প্রতিধ্বনি উচ্চারিত হতে থাকে কোটি প্রাণে। গগণবিদারী আওয়াজ তুলে বঙ্গবন্ধুর ভাষণে সমর্থন জানায় উপস্থিত জনতা। 

তিনি উপস্থিত সবাইকে ঐতিহাসিক সে দিনের কথা স্মরণ করে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মতিন ছামি ও  উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী সহ সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি