০২:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক হিন্দু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে রাসেল মিয়ার বিরুদ্ধে।

ঔ ছাত্রী উপজেলার নগরবাড়ী গ্রামের মেয়ে। বখাটে রাসেল মিয়া (১৮) একই গ্রামের কোরবান আলীর ছেলে। বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় উত্তেজনা বিারজ করছে। অন্যদিকে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও হচ্ছে বলে জানা গেছে।

স্কুল ছাত্রীর পরিবারসূত্রে জানা যায়, সে বৃহস্পতিবার সকালে বাড়ির থেকে বের হলে বখাটে রাসেল পাশের জঙ্গলে নিয়ে যায়। ধর্ষণের উদ্দেশ্যে ছাত্রীর জামা পায়জামা ছিঁড়ে ফেলে। ধর্ষণ করতে না পেরে ছাত্রীটির শরীরের বিভিন্নস্থানে কামড়ে দেয়। এসময় মেয়েটির চিৎকার দিলে রাসেল পালিয়ে যায়। 

এবিষয়ে নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলো রানী দাশ বলেন, স্কুল ছাত্রী ও তার মা কান্না করতে করতে আমাদের স্কুলে এসে ঘটনা জানিয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাতে এরকম ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়।

স্কুল ছাত্রীর পিতা কান্নাবিজড়িত কন্ঠে বলেন, আমরা গরীর নীরিহ মানুষ। আমার মেয়ের সাথে এই ঘটনাকারীর বিচার চাই। আমাদের উপর চাপও দেয়া হচ্ছে।

জানা যায়, বখাটে রাসেল বিভিন্ন সময় স্কুল ছাত্রীর পাড়ার মেয়েদের উত্যক্ত করে আসছে। এদিকে এ বিষয়টি স্থানীয়ভাবে ধাপাচাপা দেওয়ার জন্য স্কুল ছাত্রীর পরিবারের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে। অভিযুক্ত রাসেল মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীও বখাটে রাসেলের শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে কালিহাতীর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, স্কুল ছাত্রীর দাদা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। 

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, আমি বিষয়টি অবগত নই। যদি এরকম ঘটনা ঘটে থাকে তবে সেটা অত্যন্ত দুঃখজনক। সত্যতা পেলে যথাযথ শাস্তি হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি