০৭:১৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মে ২০১৬ | | ৬৩২
নির্বাচিত সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ। -টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুজ্জামান মিয়া (৮১ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক মৃদুল চন্দ্র পোদ্দার।

যুগ্ম সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের মোস্তাফিজুর রহমান (৭২ ভোট) নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দী ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক আজিজুর রহমান বাবলা।

এছাড়া কোষাধ্যক্ষ পদে রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন (৬৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী ছিলেন ইংরেজী বিভাগের প্রভাষক কুশল ভৌমিক।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করেন অর্থনীতি বিভাগের প্রফেসর মঞ্জুরুল হক ভুইয়া। সহকারি হিসেবে দায়িত্বপালন করেন হিসাববিজ্ঞানের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম।

১২৫ জন ভোটারের মধ্যে ১২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উলে¬খ্য, নির্বাচিত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ মিলে সভাপতি পদটি নির্বাচিত করবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি