০৪:২৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

হুমায়ুনকে বিজয়ী করতে একাট্টা ছাত্রলীগের সাবেক নেতারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগামী ৩১ শে মার্চ টাঙ্গাইলের নাগরপুর উপজেলাসহ ১২ টি উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আসন্ন এই নির্বাচনকে ঘিরে প্রচারপ্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে প্রতিদন্দ্বিতাকারী সম্ভাব্য প্রার্থীরা। বসে নেই প্রার্থীদের কর্মী সমর্থকরাও। প্রত্যেকেই নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারনায় গিয়ে ভোট প্রার্থনা করছেন। এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা ভাইস চেয়ারম্যান পদে নাগরপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হুমায়ুন কবীরকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন। 

এ উপলক্ষ্যে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি ভবনে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এস এম গোলাম কিবরিয়া রাজিবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মত বিনিময় সভায় ভাইস চেয়ারম্যানপ্রার্থী হুমায়ুন কবীরসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সাধারন সম্পাদক মো. হারুন-অর-রশিদ, মো. মাসুম মিয়া,সাবেক সহ সাধারন সম্পাদক মোশারফ হোসেন জিয়া, সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আনিসুজ্জামান জুয়েল, মো. হৃদয় মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কে এম সায়েম বিপুল, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শফি ফায়েজ আহম্মেদ, রিপন খান টিটন ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

মতবিনিময় সভা চলাকালীন বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ছাত্রলীগ নেতাদের সাথে একাত্বতা ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি