০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শুধু এমপি নয় আমরা সোনার মানুষ পেয়েছি : হিন্দু নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

শুধু এমপি নয় আমরা সোনার মানুষ পেয়েছি। অনেক নেতা অনেক জনপ্রতিনিধি দেখেছি মানুষকে এত আপন করে ভালবাসতে পারে তা কখনো দেখেনি। এমন একজন নেতা হিসেবে আমরা পেয়েছি খান আহমেদ শুভ এমপিকে। 

রবিবার টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনে দ্বিতীয়বারের মত এমপি নির্বাচিত হওয়ায় খান আহমেদ শুভ এমপির সাথে টাঙ্গাইলস্থ তাঁর বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে মির্জাপুর উপজেলার হিন্দু নেতৃবৃন্দ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এসময় খান আহমেদ শুভ এমপি ছাড়াও অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্বামী সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সমরেশ পাল মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল যুগ্ম সম্পাদক স্বপন মন্ডল লতিফপুর ইউনিয়ন শাখার সভাপতি মঙ্গল চন্দ্র রাজবংশী প্রমুখ। 

আলোচনার সূচনাকালে মির্জাপুর উপজেলার হিন্দু নেতৃবৃন্দ খান আহমেদ শুভ এমপি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিকাশ গোস্বামী বলেন, শুধু এমপি নয় আমরা সোনার মানুষ পেয়েছি। অনেক নেতা অনেক জনপ্রতিনিধি দেখেছি মানুষকে এত আপন করে ভাল বাসতে পারে তা কখনো দেখেনি। এমন একজন নেতা হিসেবে আমরা পেয়েছি খান আহমেদ শুভ এমপিকে।

মঙ্গল চন্দ্র রাজবংশী বলেন, আমাদের আপদে বিপদে কাউকে পাওয়া যায়না, কিন্তু খান আহমেদ শুভকে যে কোন সময় স্মরণ করলে পাশে পান বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি