০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আদালতে প্রেরণ

প্রশ্নপত্র ফাঁসে জড়িত পরীক্ষার্থী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে চলতি এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সাব্বির হোসেন সজীব নামের এক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে সখীপুরের এসএসসির ভেন্যু কেন্দ্র সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান ওই পরীক্ষার্থীকে আজীবন বহিষ্কারেরও আদেশ দেন।

সে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নেন। সে উপজেলার বহেড়াতৈল গ্রামের পুলিশ সদস্য আবদুল লতিফের ছেলে। 

অন্যদিকে ওই কেন্দ্রের সহকারি কেন্দ্র সচিব আনোয়ার হোসেন বাদী হয়ে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে পরীক্ষার্থী সাব্বির হোসেন সজীবের নামে সখীপুর থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেছেন। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ওই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে স্মাট মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছিল এবং প্রশ্নপত্রের ছবি তোলে ম্যাসেঞ্জারে বিভিন্ন জনকে দিতো। এ খবর পেয়ে তার ফোনটি জব্দ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, প্রশ্নপত্র ফাঁসের অপরাধে পরীক্ষার্থী সাব্বির হোসেন সজীবের নামে সখীপুর থানায় মামলা হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষকসহ ওই পরীক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।

একই ঘটনার সহায়তার ও দায়িত্ব পালনে অবহেলার অপরাধে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন ও নিলুফার ইয়াসমিনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি। দন্ডিত মোশারফ হোসেন সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং নিলুফার ইয়াসমিন উপজেলার ছোট মৌশা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। 
এ ছাড়াও দায়িত্বে অবহেলা ও ওই কেন্দ্রের ভেতর মোবাইল ফোন নিয়ে যাওয়ায় দায়িত্ব প্রাপ্ত উপজেলার সাড়াসিয়া বাশারচালা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু তাহের, ইছাদিঘী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়াদুদ হোসেন, ঢনঢনিয়া ছোটচওনা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুসাঈদ তালুকদার, হতেয়া রাজাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুর রউফ ও আহসান হাবীবকে দুইশত টাকা করে জরিমানা করা হয় এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি