১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্লু থাকলেও সনাক্ত হয়নি চোর

নতুন সাইকেল পেল সেই স্কুল ছাত্র 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

চুরি যাওয়া সাইকেল পুলিশ উদ্ধার না করতে পারলেও নতুন সাইকেল পেল টাঙ্গাইল মির্জাপুরের সেই স্কুল ছাত্র হাসান। 

মির্জাপুর রফিক-রাজু স্কুলের সামনে থেকে গত বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে চুরি হয়ে যায় ৮ম শ্রেণীর ছাত্র ইবনে হাসান মোল্লার সদ্য কেনা সাইকেলটি। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়। সারা পৌর সদরের সিসি ফুটেজ রিভিউ করে গুরুত্বপূর্ন কিছু ক্লু পায় পুলিশ কিন্তু চোর ও চুরি যাওয়া সাইকেল থেকে যায় অধরাই।

সাইকেলটি চুরি যাওয়ার পর রাতভর কান্নাকাটি আর সাইকেলের জন্য স্কুল যাওয়া বন্ধ করে দেয় হাসান, তৈরি হয় এক হৃদয় বিদারক পরিস্থিতির। হবেই বা না কেন! দীর্ঘ এক বছর ধরে বাবা-মায়ের কাছে সাইকেলটি আবদার করে আসছিল হাসান। সর্বশেষ স্কুলের একটি বৃত্তি পরিক্ষায় প্রথম হওয়া কাঠমিস্ত্রি হত দরিদ্র্র বাবা মজনু মিয়া স্থানীয় এনজিও থেকে ১০ হাজার টাকা লোন নিয়ে সাইকেলটি কিনে দেয়। স্কুল যাতায়াতে যা হাসানের খুবই দরকার ছিল। এটি ছাড়া প্রতিদিন হাসানকে প্রায় ২-৩ ঘন্টা পায়ে হেটে স্কুলে কোচিংএ দৌড়াতে হতো। 

এ ঘটনা প্রকাশিত হয় দেশের জনপ্রিয় বিভিন্ন অনলাইন মিডিয়ায়। যা চোখে পরে হংকং আওয়ামীলীগ সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানবিক নেতা হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ লিটনের। অবশেষে ওই স্কুল ছাত্রের পছন্দ অনুযায়ী একটি নতুন সাইকেল উপহার দিয়ে হাসান ও হাসানের বাবা-মায়ের মুখে হাসি ফুটালেন তিনি।

মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ অফিস থেকে সাইকেলটি দেওয়ার সময় হাসানের বাবা-মাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি