১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রেমের বিয়ে, ৮ মাসের মাথায় আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের তৃষ্ণা (১৯) আর প্রকাশ প্রেম করে কোর্ট ম্যারেজ করেন। বিয়ের ৮ মাসের মাথায় নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নের বাংগলা গ্রামে স্বামী প্রকাশ সরকারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রুটি বানানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

জানা যায় উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী এলাকার সদু মন্ডলের পালিত মেয়ে তৃষ্ণা গত ৮ মাস পূর্বে ভালবেসে নেপাল সরকারের ছেলে প্রকাশ সরকারের সাথে কোর্ট ম্যারেজ করেন। এক পর্যায়ে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন শুক্রবার সকালে রুটি ভাজার সময় সেগুলো পুড়ে যাচ্ছিল বলে প্রকাশ তৃষ্ণাকে তিরস্কার করেন। এতে তৃষ্ণা রেগে যায়। পরে ঘরে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জেনেছি।

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান আমাদের সময়কে বলেন রুটি বানানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। প্রাথমিকভাবে ধারনা করছি মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি