১২:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ জুন ২০১৬ | | ২০৫
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ লাল সরকার (৬৩) মারা গেছেন।

উপজেলা সদরের একটু অদুরে দুয়াজানী গ্রামে তার নিজ বাড়ীতে ডিশ লাইনের ক্যাবল লাগাতে গিয়ে তিনি এ দূর্ঘটনার শিকার হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা যায়, দুপুরে তার মরদেহ দীর্ঘ দিনের কর্মস্থল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বিকেলে তার নিজ বাড়ীতে শেষকৃত্য করা হয়।

মৃতের শ্যালক গৌর চন্দ্র আচার্য জানান, তার স্ত্রী সন্তান ঢাকায় থাকার কারনে ওই দিন শিক্ষক গোবিন্দ লাল সরকার বাড়ীতে একাই ছিলেন। ডিশ লাইনে ত্রুটির কারনে সকালে টেলিভিশন দেখতে তার সমস্যা হচ্ছিল। এ কারনে তিনি সকালে ডিশ লাইনের টেকনিশিয়ানের খোজ করছিল।

প্রতিবেশী দোকানি হাবিবুর জানান, ডিশ লাইনের লোক না পেয়ে তিনি নিজেই তার টেলিভিশনে ডিশ লাইনের ছকেট লাগতে যান। এ সময় ডিশের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি