১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরের বেজি গ্রুপের প্রধান বুলেট গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

নাগরপুরে বেজি গ্রুপের প্রধান রাহাত হোসেন ওরফে বুলেটকে ১০০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বুলেট গয়হাটা গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্টুর ছেলে। 

গতকাল রোববার রাতে নাগরপুর সদর বাজারের বটতলা মোড় থেকে বুলেটকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমের নেতৃত্বে এসআই মামুন, এএসআই জাহাঙ্গীর, এএসআই তসলিম,এএসআই তাহের অভিযান পরিচালনা করেন। সোমবার নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে বেজি গ্রুপের প্রধান বুলেটকে ১০০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি