০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে দশম শ্রেণির এক ছাত্রীকে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি স্বজন ও এলাকাবাসী। হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ ফ্রেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্ত গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে স্কুলছাত্রী আশা আক্তারকে মোবাইল ফোনে ঘর থেকে বাড়ীর বাহিরে ডেকে নিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সে। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি স্বজন ও এলাকাবাসী।

উপজেলার কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এমন ঘটনা মেনে না যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এদিকে, হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন কালিহাতী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। তিনি আরো জানান, নিহত আশা আক্তারের মা সুফিয়া বেগম বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আশা আক্তার উপজেলার বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি