১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষক গ্রেফতার

দেলদুয়ারে আবারো ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ জুন ২০১৬ | | ১৬০
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের রেশ কাটতে না কাটতেই ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার এলাসিন ইউনিয়নের গাছ-কুমুল্লী গ্রামে।

ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোলায়মান (২১) বারপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ৩০ মে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধলেশ্বরী নদীর পাড়ে জনৈক আজমত খানের পরিত্যাক্ত বাড়ির একটি দো’চালা ঘরে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে এলাকার কয়েকজন মাতব্বর ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে।

তবে বিচার না পেয়ে ধর্ষিতা ছাত্রীর মা এক সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে সোলায়মান, আব্দুল মান্নান (৪০) ও আশিক (২২) কে আসামি করে দেলদুযার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৮।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মামলা দায়েরের পরপরই ধর্ষক সোলায়মানকে আটক করে জেল হাজতে এবং মেয়েটিকে মেডিকেল চেকআপের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি