১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষিতা ছাত্রী উদ্ধার

ধর্ষিতা ছাত্রী উদ্ধার, আসামী রিমান্ডে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ২০দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান আসামি মজিবর রহমানের (৪২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

গত রোববার মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করলে পুলিশ ওই রাতেই ধর্ষণের প্রধান আসামি মজিবর রহমানকে গ্রেফতার করে। অভিযুক্ত মজিবর রহমান উপজেলার কালিয়া গ্রামের আজগর আলীর ছেলে। মজিবরের দুটি স্ত্রী রয়েছে।

মামলার বাদী মেয়ের মা জানান, গত ২৪ ডিসেম্বর থেকে মেয়েটি উধাও হয়। পরিবারের লোকজন  মান-সম্মানের ভয়ে গোপনে গোপনে মেয়েকে খুঁজতে থাকে। এক পর্যায়ে গত শনিবার তাঁরা জানতে পারে মজিবর রহমান ওই মেয়েকে কোথাও আটকে রেখেছে। 

মেয়েটির মা আরও জানায়, কয়েকমাস আগে প্রবাসী এক ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ের প্রস্তাব দেয় বখাটে মজিবর। তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতেই মজিবর মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে মেয়ের মা অভিযোগ করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, ধর্ষক মজিবরকে রিমান্ডে আনা হয়েছে। তার স্বীকারোক্তিতেই মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, মাদ্রাসা পড়–য়া ১৪ বছর বয়সী এক মেয়েকে ২০দিন আগে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে রোববার রাতে মামলার প্রধান আসামি ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি