১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে শিউলি বেগম (৪০) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রী হত্যার পর স্বামী গা ডাকা দিয়েছে বলে জানা গেছে। 

উপজেলার আনাইতারা ইউনিয়নের পাঁচদানা গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, দেড়যুগ আগে এ উপজেলার চামারী ফতেপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে জালাল মিয়ার সাথে পার্শ্ববর্তী পাঁচদানা গ্রামের জাবেদ আলীর পা প্রতিবন্ধী মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জালাল তাকে এরিয়ে চলতে থাকে। এক পর্যায়ে জালাল আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর সে ওই স্ত্রীকে নিয়েই বসবাস করতে থাকেন। বুধবার সন্ধায় হঠাৎ জালাল পাঁচদানা গ্রামে শিউলীদের বাড়িতে আসেন। রাতের খাবার শেষে দুজনেই এক ঘরে ঘুমিয়ে পরেন। রাতের কোন এক সময় জালাল স্ত্রী শিউলীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের বাইরে থেকে ছিটকেরি আটকিয়ে রাতের আধারে পালিয়ে যায়। প্রতিবেশিরা বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে দরজা খুলে শিউলিকে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়। 

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি