০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

ভাইস চেয়ারম্যান পদে বাপপা’র প্রার্থীতা ঘোষণা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ফজলুল হক বাপপা’র প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। 

রোববার দুপুরে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ ঘোষনা দেওয়া হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সখীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা নিজেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় নিজের প্রার্থীতা ঘোষণা করেন। 

এ সময় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক অধ্যাপক আবদুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর আরজিনা, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহিদ শিকদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাফেজা আক্তার, মুক্তিযোদ্ধা তোরাব আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম, আলী আজম ভূইয়া, জাফর আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি