০৬:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাটি খুঁড়ে প্রবাসীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সৈদামপুর থেকে নিখোঁজের এক সপ্তাহ পর মাটি খুঁড়ে কেসত মন্ডল (৩৮) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) উপজেলার সৈদামপুরের একটি সড়কের পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত কেসত মন্ডল ওই গ্রামের মৃত বুমচাঁন মন্ডলের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৈসত মন্ডল গত ৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে নিখোঁজ হন। পরেরদিন ৭ ডিসেম্বর নিহতের পরিবার বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করে। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে সৈদামপুরের একটি সড়কের পাশে মাটির নিচে নিহতের হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে তার লাশটি উদ্ধার করে। 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি