০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জনসভা করবেন শেখ হাসিনা!

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রচারণার জন্য ২০ জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা করবেন বলে খবর প্রকাশ করেছে দেশের বহুলপ্রচারিত অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজ।  পূর্বপশ্চিমবিডি.নিউজ এর সংবাদে উল্লেখ করা হয়েছে ২০ জেলার মধ্যে টাঙ্গাইলও রয়েছে।

১১ ডিসেম্বর এ সংবাদ প্রকাশ করে অনলাইনটি। 

সংবাদে দলীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়, বুধবার (১২ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এবং কোটালীপাড়ায় পৃথক আরেকটি জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাতযাপন শেষে পরদিন বৃহস্পতিবার সড়কপথে মাওয়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। ঢাকায় ফেরার পথে ফরিদপুরে দুটি এবং মুন্সীগঞ্জে একটি পথসভায় যোগ দিতে পারেন শেখ হাসিনা।

এবার নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে ২০টি জেলায় জনসভা এবং পথসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী। জেলাগুলোর মধ্যে রয়েছে— সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, জয়পুরহাট, বগুড়া, নড়াইল, যশোর, বাগেরহাট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী ও নাটোরসহ আরও বেশ কয়েকটি জেলা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি