০৮:৫৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গারো পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে প্রাথমিক সমাপনীর এক গারো পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মধুপুর উপজেলার বনাঞ্চলের অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপির নিদের্শে মধুপুর থানায় এ নিয়ে মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষণকারীর প্রতিবেশীর  নাম আল আমিন (১৪)। সে ওই গ্রামের হানিফ ওরফে হানির ছেলে। 

শিশুটির পারিবারিক সূত্র জানায়, সোমবার (২৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনীর শেষ বিষয় ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বিকেলে বাড়ির পাশে সাথীদের সাথে খেলছিল শিশুটি। এ সময় ধর্ষক আল আমিন প্রলোভন দিখিয়ে অজানা স্থানে নিযে যায়। সেখানে রাতভর ধর্ষণ করে আল আমিন নামের ওই প্রতিবেশি। মঙ্গলবার সকালে তাকে ছেড়ে দিলে শিশুটি বাড়িতে ফিরে  তার মা কাছে সব খুলে বলে। পরে মেয়েটিকে  হাসপাতালে নিয়ে আসে পরিবার। পুলিশ জেনে মামলা নিতে চাইলে ধর্ষিতা শিশুটির পরিবার মামলা করতে বিলম্ব করছিল। পরে সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে ওই পরিবারের সদস্য ও গারো নেতৃবৃন্দের সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে যায়। এ সময় ন্যক্কারজনক ঘটনাটি জেনে তিনি পুলিশকে দ্রুত মামলা নেয়ার নির্দেশ দেন। পুলিশ ধর্ষিতা শিশুটির মাকে বাদী করে মামলা  করে ধর্ষককে আটক করতে মাঠে নেমেছে।  

এ ব্যাপারে মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে। ধর্ষিতা শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার হাসপাতালে পাঠানো হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি