০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রেল ও গ্যাসের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে রেল লাইন ও গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় জনতা।

শনিবার ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), ঘাটাইল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা।

মানবন্ধনে বক্তারা বলেন, ঘাটাইল একটি সর্ববৃহৎ ও অত্যন্ত গুরুত্বপূর্ন উপজেলা। এখানে একটি সেনানিবাস রয়েছে। অথচ এ উপজেলার সাথে রেল যোগাযোগ নাই। উত্তর টাঙ্গাইলের ৪ উপজেলার জনসাধারনের ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য টাঙ্গাইল-ঘাটাইল-মধুপুর হয়ে ময়মনসিংহের সাথে রেল যোগাযোগের দাবী জানান তারা।

অপর দিকে পাশ্ববর্তী উপজেলা গোপালপুরে গ্যাস সংযোগ থাকলেও ঘাটাইলে গ্যাস সংযোগ নেই বলেও অভিযোগ করেন বক্তারা। তাই রেললাইন নির্মাণের পাশাপাশি গ্যাস লাইন সংযোগের দাবী জানান তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি