১০:০৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে হাজেরা সুলতানা এমপি 

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড হাজেরা সুলতানা এমপি বলেছেন, ২১ আগস্ট যারা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে ব্যর্থ হয়েছিল একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। 

শনিবার বিকেলে মির্জাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ড. কামাল হোসেনের নেতেৃত্বে ঐক্যফ্রন্টের নামে স্বাধীনতা বিরোধী শক্তি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ১৪ দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহবানও জানান তিনি।

পাকুল্যা বাসস্ট্যান্ডে আয়োজিত এ সভায় তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীকে পরিচয় করিয়ে দেন তিনি।

মির্জাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মীর শাহিনুর রহমান স্বাধীনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী, টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মাহমুদুল হাসান পিপলু, টাঙ্গাইল জেলা যুব মৈত্রী নেতা সহিদুল ইসলাম উকিল প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি