০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুর্যোগ প্রশমন মহড়ায় ৮ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়ায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো- মনির, শিমুল, মিনহাজ, আমিনুল, সোহান, রিফাত, মিয়াদ ও সাইফ। এদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পা ভেঙে গেছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন জানান, উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দুর্যোগ প্রশমনে ভুমিকম্প ও অগ্নিকান্ড গণসচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করে। দুর্যোগপুর্ণ আবহাওয়ার মধ্যে মহড়ায় ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। মহড়া চলাকালে ফায়ার সার্ভিসের অর্ডিনারী ব্রাঞ্চ পাইপ ছুটে গিয়ে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পায়ে আঘাত করে। এতে তার পা ভেঙে যায়।

এসময় ভয়ে শিক্ষার্থীরা দৌঁড়াদৌঁড়ি শুরু করলে আরও সাত ছাত্র আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে আহত ছাত্রদের সার্বক্ষণিক খোঁজ খবর এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। আবহাওয়া খারাপ থাকার কারণে জায়গাটা পিচ্ছিল হওয়ায় আকর্ষিকভাবে দুর্ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি