১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জামায়াতের আমীরসহ ৭ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা জামায়াতের আমীরসহ বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাসাইল পৌর এলাকার পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।  

আটককৃতরা হলেন- উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির খানশুর, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপি নেতা আলম মিয়া ও হোসাইন জমাদার। 

ওসি আনিচুর রহমান বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক চলাকালে উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ ৯৪টি ধর্মীয় বই, দুই ব্যাগ ইটের খোয়া ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। আটককৃত ৭জন ছাড়াও অজ্ঞাত ৭০/৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

আটককৃতদের ৭দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি