০৩:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯জনকে ফাঁসি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯জনকে যাবজ্জীবন ও অন্যান্য ১১জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করায় আনন্দ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। 

বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। 

আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে পথসভার আয়োজন করে দলটি এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি) জোয়াহের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, মহিলা বিষয়ক সম্পাদক শাহীন আরা মিষ্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের আহŸায়ক মোস্তাফিজুর রহমান সোহেলসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি