০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অপহরণের ১০ দিন পর কলেজছাত্রী উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে এক কলেজছাত্রীকে অপহরণের ১০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সাভারের হেমায়েতপুর এলাকা থেকে রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার নাইকানীবাড়ি এলাকার ইকবাল আহমেদের ছেলে মেহেদী হাসান ইমন (১৯) ও একই এলাকার কোরপান আলীর ছেলে সাদ্দাম হোসেন সাজ্জাদ (২৬)। 

পুলিশ ও কলেজ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মিরিকপুর গ্রামের সনাতন ধর্মের এক কলেজ পড়–য়া মেয়ে গত ৬ সেপ্টেম্বর সকালে কলেজে যাওয়ার সময় নাইকানীবাড়ি এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। এঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ রোববার (১৬ সেপ্টেম্বর) সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত মেহেদী হাসান ইমন ও সাদ্দাম হোসেন সাজ্জাদকে আটক করে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি