১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যাত্রীবাহি বাসে সন্তান প্রসব করলেন এক মা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাসে সন্তান প্রসব করলেন বগুড়াগামী এক মা।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে এ সন্তান প্রসবের ঘটনা ঘটে। সে আশুলিয়ার এক পোশাক কারখানায় কাজ করেন বলে জানান।

নাজমা বেগম (২৫) নামে নারী বগুড়া জেলার ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের ইব্রাহীমের স্ত্রী।

জানা গেছে, শনিবার বিকেলে আশুলিয়া এলাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৬৩৮) এর একটি বাসে বাড়ি যাচ্ছিলেন নাজমা বেগম। পথিমধ্যে সে প্রসব ব্যাথা অনুভব করেন। পরে বাসের চালক মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে বাসটি নিয়ে আসেন। সেখানে যাত্রী এবং স্থানীয় লোকজন পাশের বেসরকারি মির্জাপুর জেনারেল হাসপাতালে খবর দিলে নার্সরা দৌড়ে এসে বাসের ভেতরেই মেয়ে বাচ্চা প্রসব করান। পরে নার্সরা নবজাতক ও মাকে ক্লিনিকে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেন। মা ও শিশু সুস্থ আছেন বলে ক্লিনিকে কর্তব্যরত নার্স প্রণতি সাহা জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি