১১:৩৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আরপি সাহা মানব কল্যাণে অনন্য দৃষ্টান্ত-কানাডীয় রাষ্ট্রদূত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশে নিযুক্ত কানডীয় রাষ্ট্রদূত বেনিয়া পি কনটেইন বলেছেন, জীবনে অর্জিত সব সম্পদ মানব কল্যাণে বিলিয়ে দানবীর রণদা প্রসাদ সাহা মানব জীবনে এক অনন্য দৃষ্টান্ত। স্থাপন করে গেছেন। অসহায় মানুষের সেবা ও শিক্ষায় তাঁর প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল,  কুমুদিনী নাসিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ্বরী হোমসসহ মানব কল্যাণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি।
 
শনিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে কুমুুদিনী নার্সিং স্কুল এন্ড নার্সিং কলেজ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতাকালে কানাডীয় রাষ্ট্রদূত বেনিয়া পি কনটেইন এসব কথা বলেন। 

রাষ্ট্রদূত বেনিয়া পি কনটেইন বেলা ১১টায় কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাকে স্বাগত জানান। চা চক্র শেষে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ্বরী হোমস এবং দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন।

পরে কুমুদিনী কমপ্লেক্্েরর মীর্জা হলে বড় দিন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। 

রাষ্ট্রদূত বলেন, মহান ব্যক্তিত্ব দানবীর রণদা প্রসাদ সাহা দেশ ও জাতির কল্যাণে সেবাধর্মী প্রতিষ্ঠান স্থাপন করে দৃষ্টান্ত রেখে গেছেন। এ সময় কুমুুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসার ডা. এম এ হালিম, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা ও ভাইস প্রিন্সিপাল শেফালী সরকার, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি