০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির কথিত অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে শাহিন মোল্লা নামের এক কাঁচা মালের ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার রাত আটটার দিকে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মাঝালিয়া গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে। সে পেশায় কাঁচা মালের ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে পাশ্ববর্তী বাড়ির ছয় বছরের এক শিশু শাহিন মোল্লার ফ্রিজে দুধের বোতল রাখতে গেলে সে তার শ্লীরতাহানির চেষ্টা চালায় এমন কথিত অভিযোগে সন্ধ্যায় ওই গ্রামের সুমন, অয়ন, ইজাজ বিচারের কথা বলে তাকে ডেকে মাঠে নিয়ে যায়। সেখানে বিচার না করে সুমন, অয়ন, ইজাজসহ তাদের সঙ্গীরা প্রকাশ্যে লাঠিসোটা নিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। 

এ সময় শাহিনের স্ত্রী রেহেনা বেগম এবং ওই গ্রামের বাসিন্দা শাহিনের নিকট আত্মীয় অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই আমজাদ হোসেন বাঁধা দিলেও তারা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত শাহিন পানি পানি করে চিৎকার করলেও পাষান্ডরা তাকে পানি দিতে দেয়নি। 

এ সময় আহত শাহিনকে ভ্যানে করে হাসপাতালে আনতে গেলেও তারা বাঁধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

পরে থানা পুলিশকে খবর দিলে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসিম গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুমুদিনী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি