১২:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাজেরা সুলতানা এমপির পক্ষে

মির্জাপুরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্কার্স পার্টির এমপি হাজেরা সুলতানার পক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া হানাদার প্রতিরোধ যুদ্ধ স্মরণিকা ভবন মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।

মির্জাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মীর মোখলেছুর রহমান বিদ্যুতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি জেলা নেতা অ্যাডভোকেট সাইফুর ইসলাম, হিরালাল সূত্রধর, গৌর সূত্রধর, মির্জাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

২০১৭-১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটার) আওতায় উপজেলার ৪০টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এ সোলার প্যানেল বিতরণ হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি