০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে পানিতে পড়ে একই পরিবারের ৩ শিশু নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ জুন ২০১৬ | | ৭১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বিলচাপড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এরা হলো উপজেলার বিলচাপড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে সাদিয়া (৪), আতিয়া (৩) ও মোতালেব হোসেনের ছোট ভাই রহিজ উদ্দিনের মেয়ে মরিয়ম (৪)। তিন শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, সাদিয়া, আতিয়া ও মরিয়ম মিলে পার্শ্ববর্তি হযরত আলী মাস্টারের একটি পরিত্যক্ত পুকুরে পাশে খেলতে যায়। এসময় পুকুরে থাকা একটি শ্যাম্পুর বোতল দেখে সবাই এক সাথে পুকুরে নেমে পড়ে। পরে স্থানীয়রা শিশু তিনজনকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। এসময় দায়িত্বরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদুজ্জামান জুয়েল জানান, পানিতে পড়া শিশু তিনজন হাসপাতালে নেয়ার আগেই মৃত্য হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবির পানিতে পড়ে তিনজন শিশু নিহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি