০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকায় ভোট দিলেই দেশে উন্নয়ন হয়-একাব্বর হোসেন এমপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, নৌকায় ভোট দিলেই দেশে উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

শনিবার সকালে ভাতা উৎসব উপলক্ষে উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রশ্ন রেখে তিনি বলেন, অতীতে অনেকেই এমপি ছিলেন। তাঁরা এলাকার কি উন্নয়ন করেছে এবং জনগণের ভাগ্যের কি পরিবর্তন করেছে? এদেশে উন্নয়নের সূচনা করেছে আওয়ামীলীগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামীলীগকে আবার বিজয়ী করার আহবান জানান।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আব্দুল লতিফ, লতিফপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

এর আগে তিনি ৬শ ৮০ জন ভাতা ভোগীর মধ্যে ৬ মাসের ভাতা বাবদ ২৪ লাখ ৫০ হাজার টাকা বিতরন করেনে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি