০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে তথ্য প্রতিমন্ত্রী

খুনীচক্র ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, বাংলাদেশ আজ বৃহৎ অর্থনীতির দেশ। এ অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে দিয়েছেন। খুনীচক্র ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসে তিনি আবার নতুন করে দেশ গড়ার কাজ শুরু করেছেন। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা মিলনায়তনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম সৎ প্রধানমন্ত্রী, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম নেত্রী। দেশের নারীদের কল্যানের জন্য অনেক কাজ করছেন প্রধানমন্ত্রী। এজন্য আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

দেলদুয়ার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান তাহমিনা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক শিবলী সাদিক প্রমুখ।

সভায় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি