০২:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভাতা উৎসব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভাতা উৎসব পালিত হয়েছে। সরকারের দেওয়া বয়স্ক, বিধবা, অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন ভাতার বই বিতরণ করা হয় এই উৎসবে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা উৎসবের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

উপজেলা পরিষদ ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত ভাতা উৎসবে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল হামিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা সমাজ সেবা অফিসার খাইরুল ইসলাম প্রমুখ।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০১৭-১৮ অর্থ বছরে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার ৩৬১ জন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন ভাতা বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা সমাজ সেবা কর্মকতা খাইরুল ইসলাম জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি