০২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হরতাল প্রত্যাহার

আ’লীগ নেতার উপর হামলাকারী শান্তসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামীলীগের নেতাসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী প্রধান আসামী শান্তসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগতরাতে তাদের গ্রেফতার করা হয়। আসামী গ্রেফতার হওয়ায় হরতাল প্রত্যাহার করেছে নিয়েছে শ্রমিকরা।

আ.লীগ নেতাসহ দুইজনকে কুপিয়ে আহত

গ্রেফতারকৃতরা হল- উপজেলা সদরের সাতুটিয়া গ্রামের আমিরের ছেলে শান্ত (২২), কালিহাতী গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে রুমেল (২০) ও উপজেলার ঝগড়মান এলাকার মান্নান ড্রাইভারের ছেলে স্বাধীন (২০)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ জানান, ঘটনার দিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সখীপুর থানাধীন সাফিয়ারচালা এলাকা থেকে শান্ত, রুমেল ও স্বাধীনকে গ্রেফতার করা হয়। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, বুধবার ভোর থেকেই বিভিন্ন স্পটে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা করা হয়েছিল। তবে সকাল ৭ টার দিকে হরতাল প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।

সাতুটিয়া এলাকার মোশারফের ছেলে সাফিকে মারধর করার মামলায় ওই ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি