১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আর নয় ভোগান্তি, টাঙ্গাইলের রাস্তা ঘাটে আসবে শান্তি

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ মে ২০১৭ | | ২৬৫৯
, টাঙ্গাইল :

“আর নয় ভোগান্তি, টাঙ্গাইলের রাস্তা ঘাটে আসবে শান্তি” এমনই শ্লোগানে টাঙ্গাইল পৌরবাসীর বহু প্রত্যাশিত রাস্তা-ঘাটের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুজ্জামান সোহেল।

শুক্রবার তিনি টাঙ্গাইল পৌরএলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ন জনবহুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা তানভিরুল ইসলাম হিমেল।

তিনি তার ব্যবহারিত ফেসবুক আইডিতে এমনই শ্লোগান লেখা সম্বলিত একটি পোষ্ট করেন। তা মুহুর্তের মধ্যে দৃষ্টি কেড়েছে সবার। পোষ্টটি দেখার পরই যোগাযোগ করা হয় তার সাথে।

এসময় তিনি জানান, টাঙ্গাইল পৌরসভার নির্বাচনের পর গঠিত নতুন পৌর পরিষদ শহরের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করছিল। একটু সময় লাগলেও পৌর এলাকার রাস্তা, ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের চিন্তা ভাবনা নিয়ে মূল পরিকল্পনা করছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব সাইফুজ্জামান সোহেল। তিনি পূর্বেও টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তবে এবার প্যানেল মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকেই টাঙ্গাইল শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।

হিমেল আরো জানান, স¤প্রতি সময়ে বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগে পৌরবাসী নিদারুন কষ্ট ভোগ করেছে। তবে এ ধরনের পরিস্থিতি যাতে আর ভবিষ্যতে না মোকাবিলা করতে হয় সেজন্যই জনগণের ভোগান্তির বিষয়টি মাথায় রেখেই উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। আর ভোগান্তি নয়, রাস্তা ঘাটে আসবে শান্তি-এটিই হচ্ছে পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব সাইফুজ্জামান সোহেল এর মূল চিন্তা ভাবনা ও পরিকল্পনা।

টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন রাস্তা উন্নয়নের কাজের শুভ উদ্বোধনের সময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দরা উপস্তিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি