১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোবিন্দাসী গরুর হাটে রাজস্ব বেড়েছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

দেশের অন্যতম বৃহৎ টাঙ্গাইলের ভ‚ঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে সরকারি রাজস্ব বেড়েছে। গত বছরের তুলনায় এবছর প্রায় ৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করে বৃহৎ এই গরুর হাট ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। 

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ গরুর হাট উন্নয়নে বিভিন্ন কাজ শুরুর উদ্যোগ নিয়েছেন। এতে স্থানীয় ও বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুর ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও রোববার গরুর হাট বসে।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ যোগদানের পর থেকেই দেশের বৃহৎ গোবিন্দাসী গরুর হাট উন্নয়নের উদ্যেগ গ্রহন করেন। গরুর হাট উন্নয়নে মাটি ভরাট, গেট নির্মাণ, অফিস ঘর নির্মাণ, ডোগা, লাইটিং ব্যবস্থা, বাউন্ডারী নির্মাণসহ বিভিন্ন প্রকল্প তৈরি করে কাজ শুরু করা হয়। 

এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুর ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর বেশি রাজস্ব আদায় করে হাট ইজারা দেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ঈদ উল-আযহার পূর্বে সাময়িকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১২টি হাটের জন্য প্রায় ৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করে ৪৭ লাখ ১০ হাজার টাকা ইজারা দেয়া হয়েছে। যা গত বছরে সাময়িকভাবে ১২ হাটের ইজারা দেয়া হয়েছিল ৪২ লাখ টাকা। এবছর হাট বাজারে বিভিন্ন উন্নয়নের কাজের মাধ্যমে রাজস্ব বেড়েছে প্রায় ৫ লাখ টাকা।

গোবিন্দাসী গরুর হাটের ইজারাদার হান্নান সরকার জানান, এবছর হাট-বাজারে বিভিন্ন উন্নয়নের কারনে হাটে দুর-দুরান্ত থেকে গরুর পাইকাররা আসছে। হাটের পরিবেশ ভাল হওয়ায় গত বছরের তুলনায় এবছর বেশি সরকারি রাজস্ব দিয়ে হাট ইজারা নেয়া হয়েছে। এছাড়া এই হাটকে কেন্দ্র করে স্থানীয় অনেক লোকজনের জীবিকা নির্বাহ করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, গত বছরের তুলনায় এবছর গোবিন্দাসী গরু হাটে সরকারি রাজস্ব বেড়েছে। এছাড়া হাট উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহন করে কাজ শুরু করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি