০৩:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছে শিশুটির পিতা ফারুক হাসান। তার বাড়ী ভুঞাপুর উপজেলার গোবিনদাসী ইউনিয়নের রাউতবাড়ী গ্রামে। 

তিনি অভিযোগ করে বলেন, সোমবার রাতে তার স্ত্রী লিপি আক্তারের প্রসব বেদনা শুরু হয়। পরে তাকে ভ‚ঞাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালে প্রেরন করে। টাঙ্গাইল জেনারেল হাসপালে রাত ১১টা ৪৫মিনিটে জরুরী বিভাগে পৌঁছালে দ্রæত ভর্তি করে নেয়া হয়। কিন্তু সেই সময় হাসপাতালে নার্স ব্যাতিত কেউ ছিল না। হাসপাতালের সার্জন ডাঃ আফরোজা খানম এর ডিউটি থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। মোবাইল ফোনে তার সাথে বার বার যোগযোগ করা হলেও তিনি আসেনি। এক পর্যায়ে লিপি আক্তার মৃত বাচ্চা প্রসব করেন।

তিনি দাবী করেন, যথাযথ চিকিৎসা হলে তা সন্তান জীবিত থাকতো এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করার কথাও তিনি জানান।

এ বিষয়ে সার্জন ডাঃ আফরোজা খানমের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চিকিৎসার অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগের বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সদর উদ্দিন বলেন, অবশ্যই তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি