০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফেসবুক লাইভে ইউটিজিং, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের ক্যাপস্যুল মার্কেটের সামনে দিনে-দুপুরে কয়েকজন যুবক মেয়েদেরকে উত্ত্যক্ত করে এবং সেটি ফেসবুকে সরাসরি (লাইভ) প্রচার করে। মুহূর্তেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। একে একে বিভিন্ন গ্র“পে এটি ছড়াতে থাকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদের ঝর উঠে। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে তারা বখাটেদের গ্রেফতারের অভিযান চালায়। 

মঙ্গলবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মূল আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বিলমুরিল গ্রামের মফিজুল আলমের ছেলে মূল অভিযুক্ত ফরিদুর রহমান (২০), একই এলাকার জাহিদুল আলমের ছেলে রাকিব আহমেদ (২১), লুৎফর রহমানের ছেলে রবিন হাসান (২০) এবং এনায়েতপুরের এলাকা আবদুল কুদ্দুসের ছেলে কাউছার আহমেদ (২৮)।

এ ব্যাপারে জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশের ওসি অশোক কুমার সিংহ বলেন, শহরের ক্যাপস্যুল মার্কেটের সামনে সোমবার বিকালে কয়েকজন যুবক মেয়েদের ইভটিজিং করে এবং অশ্লীল ভাষায় কথার মুহূর্ত ফেসবুকের ভিডিও ছড়িড়ে পড়ে।

পরে বিষয়টি আমাদের নজরে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন স্থানে রাতেই অভিযুক্তদের গ্রেফতারের অভিযান শুরু হয়। অভিযানে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি বলেন, বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি