১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কে মিলল কলেজ ছাত্রের লাশ 

মাসুদ রানা | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে লুৎফর মিয়া (১৯) নামে এক কলেজ ছাত্রের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহসড়কের কাঠুরী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত লুৎফর উপজেলার সিংজোড়া গ্রামের জবর মিয়ার ছেলে। 

জানা যায়, উপজেলার সিংজোড়া গ্রামের দরিদ্র পরিবারের জবর মিয়ার ছেলে লুৎফর মিয়া (১৯) জীবিকার তাগিদে শুক্রবার সকালে ধান কাটার উদ্দ্যেশে পাশর্^বর্তী দৌলতপুর উপজেলায় যায়। সারাদিন কাজ করে সে তারাবি নামাজ শেষে নাগরপুরের উদ্দ্যেশে রওয়ানা দেয়। রাত দেড়টার দিকে যানজটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে রাস্তায় নিহতের লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পায়।

নাগরপুর থানার উপ পরিদর্শক এম এ আলমগীর হোসেন জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই ছাত্রের লাশ পড়ে থাকতে দেখে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে লুৎফর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি