১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে সংঘর্ষ

গ্রেফতার আতংকে আটিয়া নারী পুরুষ শুণ্য

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ মে ২০১৬ | | ৮৪
ছবি : ফাইল। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ইউএনও অফিস ভাঙচুরের ঘটনায় মামলার খবর ছড়িয়ে পরায় গ্রেফতার এড়াতে আটিয়া এলাকা এখন প্রায় নারী পুরুষ শুণ্য।

জানা যায়, পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ইউএনও অফিস ভাঙচুরের ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে।

সোমবার রাতে এ মামলা করা হয়।

এতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, সরকারি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাদী হয়ে সোমবার রাতে দুটি পৃথক মামলা করে। এতে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত তিন শতাধিক লোককে আসামি করা হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকা নারী পুরুষ শুণ্য।

এর আগে ৭ মে শনিবার দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হয়। এ নির্বাচনে সাজ্জাদ হোসেন আজাদ পরাজিত হন। এরপর থেকেই তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি