০৪:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারের তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

নারীর ক্ষমতায়নে সারা বিশ্বের রোল মডেল বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮ | | ১১২
, টাঙ্গাইল :

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, শেখ হাসিনা যত দিন প্রধানমন্ত্রী থাকবে বাংলাদেশ তত দিন উন্নয়নের পথে এগিয়ে যাবে। নারীদের সকল অধিকার বর্তমান সরকারের সময়েই রক্ষা করা হয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল যেমনটি হয়েছে উন্নয়নের ক্ষেত্রে।

আজ শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালাআটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বতর্মান সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারের ধারাবাহিকতাও দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ হচ্ছে সকল মানুষের আবাসন। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে মানুষের সকল অধিকার রক্ষা হবে এবং নতুন নতুন অধিকার যুক্ত হবে।

আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খুরশিদ আলম বাবুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারন সম্পাদক লায়ন শিবলী সাদিকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি