০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

"চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে" এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে অসহায়, দুঃস্থ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এছাড়াও প্রতিবন্ধী এক নারীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  

শীতবস্ত্র পেয়ে খুশি রোজিনা বেগম। তিনি বলেন, কয়েকদিন ধরে অনেক শীত পড়েছে। বাড়িতে ভালো কম্বল নেই, যাও আছে ছেঁড়া। আজ নতুন কম্বল পেয়ে অনেক ভালো লাগছে।

মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের সকলের সহযোগিতার কারণে প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়। 

মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সভাপতি পারুল মাহবুব খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রি অফিসার আসাদুজ্জামান, জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার মিলি, মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খান প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি