০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের ধান ক্ষেত থেকে নার্গিস আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে উপজেলার নেকিবাড়ী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিহত নার্গিস উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। পুলিশ ধারণা করছেÑ ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে কেউ হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রেখে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ এলাকার একটি মাদ্রাসায় ৭ম শ্রেণীতে পড়া অবস্থায় পাশের ধনবাড়ী উপজেলার  ধোপাখালী ইউনিয়নের বাঘিল-কান্দিপুর গ্রামের সাহাব আলীর ছেলে মনিরের সাথে প্রেম করে বিয়ে হয় নার্গিসের। বছর না ঘুরতেই তাদের মধ্যে দাম্পত্যকলহ শুরু হয়। এর জেরে ৭/৮মাস আগে নার্গিস স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে। গত বুধবার রাত ১০টা থেকে হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। দুইদিন পর শুক্রবার বাড়ির পাশের ধান ক্ষেতে তার অর্ধনগ্ন অবস্থায় লাশ খোঁজে পাওয়া যায়। 

এ ব্যাপারে মধুপুর থানার এসআই জোবাইদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে কেউ লাশ ক্ষেতে ফেলে যায়। 

তবে ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি