০১:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খাবারে পোকা, শিক্ষার্থীদের বিক্ষোভ

মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় তালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ নভেম্বর ২০১৭ | | ৭৫১৮
, টাঙ্গাইল :

খাবারে পোকা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একমাত্র ক্যাফেটেরিয়ায় তালা ঝুলিয়ে দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় ক্যাফেটেরিয়ার পরিচালক মাসুদকেও অবরুদ্ধ করে রাখে তারা।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

পরে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ করে।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পরিচালক মাসুদের অপসারন, খাবারের মূল্যের দাম কমানো, শিক্ষার্থীদের সাথে অশোভন আচরনের বিচার এবং রান্নার স্থানের স্বাস্থ্যকর পরিবেশের দাবি জানান সাধারন শিক্ষার্থীরা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ফখরুল আলম সৌরভ বলেন, মাঝে মাঝেই খাবারের ভিতরে চুল ও পোকা পাওয়া যায়। খাবারের দাম অন্যান্য বিশ^বিদ্যালয়ের তুলনায় অনেক বেশি রাখা হয়। এ কারনে শিক্ষার্থীরা বাইরে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

ফার্মেসী বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী বকুল চন্দ্র বর্মন বলেন, ভিতরে যেখানে রান্না করা হয় সেখানকার পরিবেশ অস্বাস্থ্যকর। এছাড়া শিক্ষার্থীদের সাথে অশোভন আচরনও করা হয়। খাবার অর্ডার করলে দিতে অনেক সময় নেয়।

ক্যাফেটেরিয়ার পরিচালক মাসুদ বলেন, পোকা পাওয়ার ঘটনাটি মিথ্যা ও সাজানো। এ বিষয়ে আমার কোন অভিযোগ নেই। আর অভিযোগ করেও পারব না এবং করতেও চাই না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, মাসুদকে সরিয়ে দেয়া হবে এবং সেখানে নতুন কাউকে দেয়া হবে। তবে সাধারণ শিক্ষার্থীদের অন্যান্য দাবি মানার ব্যাপারে কোন কিছু জানাননি তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি