১২:১৪ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী যদুনাথ ময়দানে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। 

প্রতিযোগিতায় উপজেলার ১২ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন প্রতিযোগীরা অংশগ্রহন করে। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, আসাদুজ্জামান চৌধুরি, জি এম ফুয়াদ মিয়া, আব্দুর রশিদ, আব্দুল মজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল হক মুকুল, সাধারন সম্পাদক মো.হারুন অর রশিদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এমআর/এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি