১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কমিউনিটি পুলিশিং ডে

টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ অক্টোবর ২০১৭ | | ৫৯৮
, টাঙ্গাইল :

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে সকাল ১০ টায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আনিছুর রহমান আনিছ এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ার বেগম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, গোবিন্দ চন্দ্র পাল, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ, কমিউনিটি পুলিশিং টাঙ্গাইল শাখার সহ-সভাপতি জুলফিকার খান, সদস্য ও মানবাধিকার কর্মী হোসনে আরা বেবী, মর্জিনা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি