০২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ | | ১৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে দিবসটি পালন উপলক্ষে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ আলাউদ্দিন।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বর থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবন সম্মুখে কেক কাটার আয়োজন করা হয়।

দিবসের সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ শাহিন উদ্দিন, বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম সাইফুল্লাহ্, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

এর আগে সকালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পন করা হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১২-ই অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক ও মানসম্মত উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আমৃত্যু সংগ্রামের চারণভূমি টাঙ্গাইল জেলার সন্তোষে বাংলাদেশ সরকারের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের ২৫ অক্টোবর।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি