১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ | | ৮২৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন কালিহাতী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় এলেঙ্গা রিসোর্টে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতেই জাতীয় সংগীত ও কালিহাতীর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের লেখা কালিহাতীর থিম সং পরিবেশন করা হয়। এরপর কেক কেটে সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিস্তারিত কর্মকান্ড তুলে ধরেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মণি খন্দকারের সঞ্চালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কবি ও সাহিত্যিক শংকর দাস, এফবিসিসিআইয়ের সদস্য রিয়াজ বিপ্লব প্রমুখ।

এসময় কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়র হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা নূর-এ-আলম সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী জান্নাতারা হেনরী সংগীত পরিবেশনের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি