০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকার পক্ষে ভোট চাইলেন খান আহমেদ শুভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | | ১৭৫
, টাঙ্গাইল :

প্রতিটি ঘরে ঘরে বর্তমান সরকারের উন্নয়ন ও অর্জনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চাইলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। তাঁর অর্জনের শেষ নেই। আগামী নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হতে না পারলে শেখ হাসিনার অর্জন ও উন্নয়ন ব্যাহত হবে।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেলা যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীব, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা, যুবলীগ নেতা খন্দকার নিশাত প্রমুখ।

এসময় বাঁশতৈল ইউনিয়নের সকল মেম্বার, চৌকিদার, দফাদার এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন বিকেলে বাঁশতৈল আওয়ামীলীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলম সামছু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়ও তিনি বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি